শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০২:৫৪ পিএম, ২০২১-০৫-১২
সাউদিআরবহ বিভিন্ন আরব দেশগুলোর সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের অর্ধলক্ষাধিক মুসলিম জনগোষ্ঠী ।
সে হিসেবে বাংলাদেশে আজ চাঁদ দেখা না গেলেও ৬০ গ্রামের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করবেন বৃহস্পতিবার।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় দীর্ঘ ২৫০ বছর পূর্ব থেকে সৌদি আরবের এ রীতি অনুসরণ করে আসছেন।
মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কাল ঈদ পালন করবেন।
এছাড়া বোলায়খালী, কুতুবদিয়া, চন্দনাইশের কাঞ্চননগর, গাছবাড়ীয়া, বরকল, কেশুয়াসহ বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে যারা কাল ঈদ পালন করবেন। ’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited